Month of Victory Liberation War বিজয়ের মাস মুক্তিযুদ্ধ
বিজয়ের মাস
বিজয়ের মাস ডিসেম্বর। বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ ঘটনা মহান মুক্তিযুদ্ধ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বাঙালির হাজার বছরের স্বপ্ন পূরণ হয় এ মাসে। চূড়ান্ত বিজয় আসে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর। স্বাধীন জাতি হিসেবে অর্জিত হয় নিজস্ব ভূখণ্ড ও লাল-সবুজের জাতীয় পতাকা।